Home » কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা

কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা

Published ১৪ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৫ মিনিট ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে বিশাল সমুদ্রের নীলে পাড়ি জমিয়েছিলেন, নির্দিষ্ট করে বললে, ১৪৯২ সালের ১২ই অক্টোবর বাহামায় পৌঁছেছিলেন। কিন্তু আমরা যাকে আজ আমেরিকা মহাদেশ হিসেবে জানি, সেখানে পৌঁছানো প্রথম ইউরোপীয় হয়তো তিনি ছিলেন না।

কলম্বাসের বহু আগেই তার পূর্বসূরিরা কোনো রকম আড়ম্বর ছাড়াই সেখানে পৌঁছেছিলেন, যাদের প্রত্যাবর্তনে কোনো রাজকীয় ঘোষণা দেওয়া হয়নি, কিংবা রাস্তায় ভিড় করে কেউ তাদের অভ্যর্থনাও জানায়নি।

আর তারা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে বিশাল আটলান্টিক মহাসাগর সরাসরি পাড়ি দেননি।

বরং তারা এক দ্বীপ থেকে আরেক দ্বীপ হয়ে খুব দ্রুতই সেখানে পৌঁছেছিলেন, যেখানে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড কাজ করেছিল বিরতি বা ট্রানজিট পয়েন্ট হিসেবে।

তাদের এ অভিযানের গল্পগুলো শতাব্দীকাল পরে এমন সব উপাখ্যান বা সাগায় রূপ নেয়, যা ইতিহাস বইয়ের চেয়ে মহাকাব্যের মতোই বেশি রোমাঞ্চকর।

আর সময় হিসেব করলে ক্রিস্টোফার কলম্বাসের ৫০০ বছর আগেই তারা আমেরিকার মাটিতে তাদের প্রথম যাত্রা সম্পন্ন করেছিল।

নর্স উপাখ্যানগুলো, মূলত যাদের বংশধরদের দ্বারা ভাইকিংদের গল্পগুলো লিখিত রূপ পেয়েছিল, এবং পরবর্তীতে নির্ভরযোগ্য ঐতিহাসিক সত্য ধারণকারী হিসেবে স্বীকৃতি লাভ করে।

নর্স বলতে স্ক্যানডিনেভিয়ান অঞ্চল বা নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে বসবারকারী মধ্যযুগের মানুষদের এবং তাদের সংস্কৃতিকে বোঝায়।

আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল

১৯৬৬ সালে, সংশ্লিষ্ট সূত্র উপস্থাপক ম্যাগনাস ম্যাগনাসসন ১৪ শতকের 'ফ্ল্যাটেজারবোক' নামের বইটিকে “আইসল্যান্ড সম্পর্কিত অন্যতম মূল্যবান পান্ডুলিপি” হিসেবে বর্ণনা করেছিলেন।

বইটি এতটাই মূল্যবান যে, তিনি যোগ করেন, ১৮৯৩ সালে শিকাগো ওয়ার্ল্ডস ফেয়ারের আয়োজকরা যখন কলম্বাসের সমুদ্রযাত্রার ৪০০ বছর পূর্তি উপলক্ষে এটি ধার নিতে চেয়েছিলেন, তখন তারা “ডেনমার্কে একটি যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছিল এটি সংগ্রহ করতে এবং আমেরিকাজুড়ে এটি পরিবহনের জন্য একটি বর্মযুক্ত ট্রেন এবং এর জন্য ১০ লাখ ডলারের বীমার ব্যবস্থা করতে চেয়েছিল।”

“বইটি সে সময় ডেনমার্কে রক্ষিত ছিল। কিন্তু এত কিছুর পরেও ডেনমার্কের মানুষেরা সেই ঝুঁকি নিতে রাজি হননি।”

আর আমেরিকানরা বইটিকে “এত মরিয়া হয়ে ধার নিতে চেয়েছিল কেন?”

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়

হাইলাইটস:

  • Published ১৪ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৫ মিনিট ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে বিশাল সমুদ্রের নীলে পাড়ি জমিয়েছিলেন, নির্দিষ্ট করে বললে, ১৪৯২ সালের ১২ই অক্টোবর বাহামায় পৌঁছেছিলেন।
  • কলম্বাসের বহু আগেই তার পূর্বসূরিরা কোনো রকম আড়ম্বর ছাড়াই সেখানে পৌঁছেছিলেন, যাদের প্রত্যাবর্তনে কোনো রাজকীয় ঘোষণা দেওয়া হয়নি, কিংবা রাস্তায় ভিড় করে কেউ তাদের অভ্যর্থনাও জানায়নি।
  • আর তারা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে বিশাল আটলান্টিক মহাসাগর সরাসরি পাড়ি দেননি।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন