Article Information Author, তানহা তাসনিম Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা Published ২০ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৬ মিনিট দেশে একের পর এক ঘটে চলেছে দলবদ্ধ বিশৃঙ্খলা বা মবের ঘটনা। কখনও ধর্মের দোহাই দিয়ে প্রকাশ্যে করা হচ্ছে খুন, তো কখনও ব্যক্তিস্বার্থে গুড়িয়ে দেয়া হচ্ছে আস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র।
সবশেষ ফেসবুকে লাইভ করে দফায় দফায় মারধরের ঘটনায় সাতক্ষীরার শামীমের মৃত্যু ব্যাপক আলোচনা সৃষ্টি করে, যেখানে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
এর কয়েকদিন আগেই রাজধানীর এক স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেয়ার ঘটনায় সামনে আসে বিএনপি থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যের নাম।
এছাড়া ব্যাংক, বিশ্ববিদ্যালয়, সচিবালয়, আদালতেও একের পর মবের ঘটনা হয়েছে গণমাধ্যমের শিরোনাম।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৬ সালের ১৭ই অক্টোবর পর্যন্ত ৫৩৭টি মবের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ২৫৬ জন আর আহত হয়েছেন ৫৭৫ জন।
সংগঠনটি বলছে, গত বছর মবের এই সংখ্যা ছিল ৪২৮টি আর ২০২৪ সালে ছিল ১৬৯টি।
অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।
তারা বলছেন, সম্পত্তি দখল থেকে শুরু করে, ধর্ম অবমাননার মতো নানা কারণে ঘটছে এসব মবের ঘটনা, যেখানে আবার বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠছে সরকার ও বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান সংশ্লিষ্ট সূত্র বলেন, সম্পত্তি দখলের জন্য মব তৈরির ঘটনাগুলোতে ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা দেখা যায়।
অন্যদিকে ধর্মকে কেন্দ্র করে মব সৃষ্টির ঘটনায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পৃক্তার বিষয়টি সংগঠনটির মনিটরিং রিপোর্টে উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
যদিও এমন দাবি অস্বীকার করছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা বলছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের।
এদিকে সরকারের দিক থেকে বারবারই মব ঠেকানোর হুঁশিয়ারি দেয়া হলেও কার্যত তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে, সেই প্রশ্ন রয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যেকোনো ঘটনায় সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কারণে মবের সংখ্যা কমে আসছে।
১৬ অক্টোবর ২০২৬ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ৩ অক্টোবর ২০২৬ লংমার্চের মধ্য দিয়ে 'বড় আন্দোলনের' পথ খুঁজছে জামায়াত-এনসিপি? ১১ সেপ্টেম্বর ২০২৬ End of আরও পড়তে পারেন:
তথ্যসূত্র: পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা
হাইলাইটস:
- Article Information Author, তানহা তাসনিম Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা Published ২০ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৬ মিনিট দেশে একের পর এক ঘটে চলেছে দলবদ্ধ বিশৃঙ্খলা বা মবের ঘটনা।
- সবশেষ ফেসবুকে লাইভ করে দফায় দফায় মারধরের ঘটনায় সাতক্ষীরার শামীমের মৃত্যু ব্যাপক আলোচনা সৃষ্টি করে, যেখানে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
- এর কয়েকদিন আগেই রাজধানীর এক স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেয়ার ঘটনায় সামনে আসে বিএনপি থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যের নাম।