Home » পত্রিকা: ‘জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়’

পত্রিকা: ‘জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়’

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

Published ১৯ মিনিট আগে পড়ার সময়: ৯ মিনিট স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়' সংশ্লিষ্ট সূত্রের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ঘটনাটি নজিরবিহীন। শুধু দেশে নয়, বৈশ্বিক কূটনীতির ইতিহাসেও এমন ঘটনা বিরল। একটি দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে সফরে গেলে সাধারণত সেই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে এর ব্যতিক্রম ঘটছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকছেন না। ওয়াকিবহাল সূত্রের খবর, জাপানের জন্য স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, সফরসংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয়ের কাজ থেকেও তাকে দূরে রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্রের দাবি, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের যৌথ বিবৃতিতে যুক্ত হওয়া একটি অনুচ্ছেদকে ঘিরে জাপানের আপত্তির কথা উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা ও যুদ্ধের পরিণতি নিয়ে ওই অনুচ্ছেদের বক্তব্য নিজেদের জন্য স্পর্শকাতর মনে করে টোকিও।

কূটনৈতিক সূত্রের দাবি, জাপান দাউদ আলীকে চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে। গত জুনে চীন-বাংলাদেশের যৌথ বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এবং ফ্যাসিবাদী ও সামরিকতাবাদী পুনরুত্থানের বিরোধিতা নিয়ে যে সংবেদনশীল অনুচ্ছেদ যুক্ত হয়েছিল, তা প্রণয়নে দাউদ আলীর ভূমিকা ছিল বলে মনে করে জাপান।

সূত্র বলছে, এ নিয়ে তৈরি হওয়া অস্বস্তির প্রভাবেই প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

'তথ্য চুরির শঙ্কায় বিশ্বজুড়ে আর্থিক খাতে কড়াকড়ি, দেশেও বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট বন্ধ' সংশ্লিষ্ট সূত্র শিরোনাম।

আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরে বলা হচ্ছে, বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলা ও তথ্য চুরির আশঙ্কায় বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষা ব্যবস্থা জোরদার করছে।

কোথাও অনলাইন ব্যাংকিং, অ্যাপ ও ওয়েবসাইটের কিছু সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে, কোথাও ঝুঁকিপূর্ণ সিস্টেম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা হালনাগাদ করা হচ্ছে।

বাংলাদেশেও কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি-বেসরকারি অন্তত ১০টি ব্যাংক তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছে। এখন পর্যন্ত বড় ধরনের সাইবার হামলা, তথ্য চুরি বা আর্থিক ক্ষতির তথ্য না মিললেও বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ব্যাংকগুলোর জরুরি নিরাপত্তা অডিট, নিয়মিত পেনিট্রেশন টেস্ট এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানো জরুরি।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে নিজস্ব ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের আরো কয়েকটি ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ করেছে।

তথ্যসূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার অনুবিভাগ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

হাইলাইটস:

  • Published ১৯ মিনিট আগে পড়ার সময়: ৯ মিনিট স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
  • 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়' সংশ্লিষ্ট সূত্রের শিরোনাম।
  • খবরে বলা হচ্ছে, ঘটনাটি নজিরবিহীন।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন