ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে ম্যাচটাও হেরে গেল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ১৬০ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর ফাইনালে ওঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানে আটকে রাখতে হতো তাদের।
সেটি বাংলাদেশ পারেনি, রহমত শাহর অপরাজিত ৬৭ রানে ম্যাচটাও আফগানিস্তান জিতে গেছে ৩৫.৩ ওভারে। এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ।
আগামী পরশু শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
বাংলাদেশ: ৪১.২ ওভারে ১৬০ (সাইফ ৪১, তানজিদ ১, সৌম্য ০, নাজমুল ১৫, হৃদয় ০, পারভেজ ৭০, মিরাজ ২, শরীফুল ৭, আলিস ০, তাসকিন ২*, মোস্তাফিজ ০; রশিদ ৪/৩১, আহমেদজাই ২/২১, ওমরজাই ২/২৭, নবী ১/৩৫)।
আফগানিস্তান: ৩৫.৩ ওভারে ১৬১/৩ (রহমত ৬৭*, শহীদি ৩৬*, জাদরান ৩৪; তাসকিন ২/৩৬, মোস্তাফিজ ১/৩২)।
বাংলাদেশের ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেল। ১৬০ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো। কিন্তু বাংলাদেশ আটকে রাখতে পারেনি। ১১৯ রান পেরিয়ে গেছে আফগানিস্তান।
এক শ পেরোনোর আগে আফগানিস্তানের আরেকটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানেরবলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন ইব্রাহিম জাদরান।
ফাইনালে ওঠার আসাটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও ইব্রাহিম জাদরান জুটি বেধেছেন। তাদের উইকেট ওই দুটিই, ১১৯ রানে আফগানদের থামিয়ে রাখার কাজটা এখন কঠিনই মনে হচ্ছে বেশ।
আফগানিস্তানের আরেকটি উইকেট তুলে নিলেন তাসকিন। এবার চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করেছেন সেদিকউল্লাহ আতালকে (১৩ বলে ৪ রান)। ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান।
রান তাড়ায় শুরুতেই ভালো রান পেয়েছে আফগানিস্তান। যাতে ‘অবদান’ আছে বাংলাদেশের বোলারদেরও।
তবে এর মধ্যেই আবার একটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। তৃতীয় ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ।
এর আগেই ইনিংসের প্রথম ১৬ বলের মধ্যে ২৬ রান পেয়ে গেছে আফগানিস্তান। ১০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে।
টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নামার পরই সমীকরণটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে ৪১ রানে জিততে হবে তাওহিদ হৃদয়ের দলকে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছে ১৬০ রান। অর্থাৎ, ৪১ রানে জিততে হলে আফগানদের ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে।
তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর
হাইলাইটস:
- ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই।
- সেটি বাংলাদেশ পারেনি, রহমত শাহর অপরাজিত ৬৭ রানে ম্যাচটাও আফগানিস্তান জিতে গেছে ৩৫.৩ ওভারে।
- আগামী পরশু শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।