মারমেইড বা মৎস্যকন্যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আগ্রহের যেন অন্ত নেই। শেক্সপিয়ারের সাহিত্য থেকে শুরু করে ডিজনির নাটক ও চলচ্চিত্রে যেমন মৎস্যকন্যার উপস্থিতি প্রায় নিয়মিত, তেমনি বিশ্বের নানা দেশের লোককথাতেও রয়েছে জলপরীর অস্তিত্ব।
বিশ্বের ভিন্ন ভিন্ন মহাদেশের কোথাও জলপরী, কোনো দেশে মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোনো কোনো জায়গায় এটি মৎস্যকন্যাসহ নানা নামে পরিচিত।
মৎস্যকন্যা বা জলপরীর রূপকথার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়াও হয়তো দুষ্কর। সম্প্রতি বাংলাদেশের নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের পুকুরে 'জলপরী'র দেখা মিলেছে বলে গুজব উঠেছে। চার-পাঁচ দিন ধরে আশপাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকেও শত শত কৌতুহলী মানুষ পুকুরটিকে ঘিরে ভিড় জমিয়েছেন। এই গুজবকে ঘিরে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। গুজব ছড়ানোর এই ঘটনায় একজন কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করে মুচলেকাও নিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এখনও মানুষ মারমেইড বা জলপরীর অস্তিত্বে বিশ্বাস করেন এবং এটি নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন। যদিও সমুদ্র বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় ইতোমধ্যেই এটি মিথ বলে প্রমাণিত। চলুন এই লেখায় জেনে আসি, মারমেইড বা জলপরী নিয়ে এই মিথের উৎপত্তি কবে থেকে এবং কোথা থেকেই বা এর শুরু। ৬ অক্টোবর ২০২৬ আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে ৫ অক্টোবর ২০২৬ 'বারবার প্রশ্ন করছিল, আমার সাথে কেউ নেই? আমি বিবাহিত নাকি অবিবাহিত?' ৫ অক্টোবর ২০২৬ End of সংশ্লিষ্ট সূত্র অন্যান্য সংবাদ
আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে। সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল নরসিংদীর মনোহরদী উপজেলার আলালপুর গ্রামের এই পুকুরটি ব্যক্তি মালিকানাধীন পুকুর বলে জানা গেছে। গ্রামের প্রধান একটি সড়কের একদম পাশেই পুকুরটির অবস্থান।
হাইলাইটস:
- মারমেইড বা মৎস্যকন্যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আগ্রহের যেন অন্ত নেই।
- বিশ্বের ভিন্ন ভিন্ন মহাদেশের কোথাও জলপরী, কোনো দেশে মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোনো কোনো জায়গায় এটি মৎস্যকন্যাসহ নানা নামে পরিচিত।
- মৎস্যকন্যা বা জলপরীর রূপকথার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়াও হয়তো দুষ্কর।
তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ