Article Information Author, রেবেকা থর্ন Role, গ্লোবাল হেলথ এবং Author, সালমা নূরমোহামেদ Role, নিউজআওয়ার, ওয়ার্ল্ড সার্ভিস Published ৩ মিনিট আগে পড়ার সময়: ৬ মিনিট বয়স যখন ১৭, তখন হজকিন লিম্ফোমা নামে বিরল রক্তের ক্যান্সার শনাক্ত হয় ক্যাসান্ড্রা বেকনের। প্রাথমিক কেমোথেরাপির একটি কোর্সই তাকে রোগমুক্তির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল ওই সময়।
কিন্তু এক বছর পর ক্যান্সারটি আবার ফিরে আসে এবং এবার আরও মারাত্মকভাবে। ডাক্তাররা বেকনকে জানান যে তাকে অবিলম্বে উচ্চ মাত্রার কেমোথেরাপি শুরু করতে হবে।
“যখন তুমি ড্রাইভিং শিখছো এবং একই সঙ্গে এ-লেভেল (স্কুলের চূড়ান্ত পরীক্ষা)- এর মাঝখানে আছো, তখন ওই বয়সে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কেউই যেতে চায় না। এটা বেশ কঠিন ছিল,” সংশ্লিষ্ট সূত্র ওয়ার্ল্ড সার্ভিসের একটি অনুষ্ঠান ‘নিউজআওয়ার’-কে বলেন তিনি।
কিশোরী হওয়া সত্ত্বেও বেকন ওই সময়ই চিকিৎসার দীর্ঘমেয়াদী প্রভাব এবং কীভাবে তিনি তার প্রজনন ক্ষমতা রক্ষা করতে পারেন, তা নিয়ে ভাবতে শুরু করেছিলেন।
ডিম্বাণু হিমায়িত করার জন্য প্রয়োজনীয় মাসিক ঋতুচক্রের জন্য অপেক্ষা করার সময় না থাকায়, বেকন সেই সময়ে একটি বিকল্প ও পরীক্ষামূলক পদ্ধতির জন্য জোর দেন; আর সেটি ছিল ডিম্বাশয়ের টিস্যু প্রতিস্থাপন।
বেকনের ডিম্বাশয় থেকে বায়োপসি নমুনা হিমায়িত করার ২৩ বছর পর, সেগুলো ৪৪ বছর বয়সে আবার তার শরীরে প্রতিস্থাপন করা হয়। তিনি গত মাসে ল্যান্ডন নামের তার প্রথম সন্তান, একটি ছেলেশিশুর জন্ম দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত প্রতিস্থাপিত ডিম্বাশয়ের টিস্যু থেকে জন্ম নেওয়া সে-ই প্রথম শিশু।
আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল
নিজের কৈশোরের দিকে ফিরে তাকিয়ে বেকন বলেন, তিনি সবসময় মা হতে চেয়েছিলেন। যখন তিনি জৈবিক সন্তান ধারণ করতে না পারার আশঙ্কার মুখোমুখি হন, তখন তিনি কিছু একটা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।
তিনি বলেন, “আমি জানি না কেন, কিন্তু আমি এই ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না যে, যদি শেষ পর্যন্ত তাই হয় এবং আমি স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে না পারি, তাহলে আমাকে আশা দেওয়ার মতো কিছুই করার থাকবে না।”
ডিম্বাণু হিমায়িতকরণ একটি বহুল প্রচলিত পদ্ধতি, যা সেইসব নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যারা স্বাভাবিকভাবে গর্ভধারণে অক্ষম। কিন্তু এই প্রক্রিয়ায় ডিম্বাণু সংগ্রহের আগে কয়েক সপ্তাহ ধরে হরমোন ইনজেকশন নিতে হয়। বেকনকে বলা হয়েছিল যে তার হাতে সেই সময় নেই।
চিকিৎসার আগে তার ডিম্বাশয়ের কিছু টিস্যু অপসারণ করা উচিত। এ বিষয়ে ডাক্তারদের রাজি করানোর পর বেকন ডক্টর সারা ম্যাথিউসের সন্ধান পান, যিনি যুক্তরাজ্যে এই বিশেষ অস্ত্রোপচারটি করতে সক্ষম হাতেগোনা কয়েকজন শল্যচিকিৎসকের মধ্যে একজন ছিলেন।
ম্যাথিউস বেকনের ডিম্বাশয় থেকে চারটি বায়োপসি নিয়েছিলেন, কিন্তু সেগুলো থেকে একদিন সন্তান জন্মাবে কি না, তার কোনো নিশ্চয়তা ছিল না।
তথ্যসূত্র: কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
হাইলাইটস:
- Article Information Author, রেবেকা থর্ন Role, গ্লোবাল হেলথ এবং Author, সালমা নূরমোহামেদ Role, নিউজআওয়ার, ওয়ার্ল্ড সার্ভিস Published ৩ মিনিট আগে পড়ার সময়: ৬ মিনিট বয়স যখন ১৭, তখন হজকিন লিম্ফোমা নামে বিরল রক্তের ক্যান্সার শনাক্ত হয় ক্যাসান্ড্রা বেকনের।
- কিন্তু এক বছর পর ক্যান্সারটি আবার ফিরে আসে এবং এবার আরও মারাত্মকভাবে।
- “যখন তুমি ড্রাইভিং শিখছো এবং একই সঙ্গে এ-লেভেল (স্কুলের চূড়ান্ত পরীক্ষা)- এর মাঝখানে আছো, তখন ওই বয়সে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কেউই যেতে চায় না।