Home » ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন

ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন

ভাগ্যের এক বিস্ময়কর পরিবর্তনে, এখন যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় সৈন্যরা তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কে জানতে কিয়েভে নিজ নিজ বাড়িতে ফোন করছেন, আগের মতো উল্টোটা নয় যখন পরিবারের লোকেরাই তাদের খোঁজ নিতেন।

লোকেরা এখন কিয়েভকে যুদ্ধের একটি সম্মুখসারির শহর হিসেবে উল্লেখ করে,সেখানে বসবাসকারী পিটার ডিকিনসন সংশ্লিষ্ট সূত্র নিউজ ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, “মূলত, এটি এখন যুদ্ধের ভৌগোলিকভাবে একেবারে সম্মুখভাগে অবস্থিত শহরগুলোর মতোই ঝুঁকিপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি বিপজ্জনক।”

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। উদাহরণস্বরূপ, ৩০শে সেপ্টেম্বর ড্রোন হামলায় কিয়েভের কাছে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন, রাজধানীর সলোমিয়ানস্কি জেলায় একটি ড্রোন একটি স্কুল ভবনে হামলে পড়ে, অন্যদিকে ওডেসা অঞ্চলে একটি বাণিজ্যিক কেন্দ্র আক্রমণের শিকার হয়। ৮ই অক্টোবর, কিয়েভ অঞ্চলের বুচা জেলায় একটি স্কুল ও কিন্ডারগার্টেনের প্রাঙ্গণে রাশিয়া একটি ড্রোন হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই বেসামরিক ভবনগুলো অস্ত্র তৈরি বা মজুদের জন্য ব্যবহার করা হচ্ছিল — তারা কেবল সামরিক ও প্রতিরক্ষা-শিল্প স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করে। কিন্তু ইউক্রেনের পার্লামেন্ট কমিশনার ফর হিউম্যান রাইটস (ওমবুডসম্যান বা স্বাধীন তদন্তকারী) দিমিত্রো লুবিনেৎস বলেছেন, রাশিয়ার হামলায় জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে ১৫ হাজার ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেশি। সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন

আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে। সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে রাশিয়ার অন্যতম 'জঘন্য' হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

হাইলাইটস:

  • ভাগ্যের এক বিস্ময়কর পরিবর্তনে, এখন যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় সৈন্যরা তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কে জানতে কিয়েভে নিজ নিজ বাড়িতে ফোন করছেন, আগের মতো উল্টোটা নয় যখন পরিবারের লোকেরাই তাদের খোঁজ নিতেন।
  • লোকেরা এখন কিয়েভকে যুদ্ধের একটি সম্মুখসারির শহর হিসেবে উল্লেখ করে,সেখানে বসবাসকারী পিটার ডিকিনসন সংশ্লিষ্ট সূত্র নিউজ ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, “মূলত, এটি এখন যুদ্ধের ভৌগোলিকভাবে একেবারে সম্মুখভাগে অবস্থিত শহরগুলোর মতোই ঝুঁকিপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি বিপজ্জনক।
  • সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

তথ্যসূত্র: আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র ও জাতিসংঘ দপ্তর

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন