Home » সংশ্লিষ্ট সূত্র ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক

সংশ্লিষ্ট সূত্র ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
সংশ্লিষ্ট সূত্র ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতা চলছে, তখন যুদ্ধের খবর আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সূত্র নতুন কিছু ভাষা বিভাগ চালু করার উদ্যোগ নেয়। যার মধ্যে অন্যতম ছিল বাংলা—যেটির প্রথম সম্প্রচার হয় সে বছরের ১১ই অক্টোবর। তখন থেকে গত ৮৫ বছরে বিশ্বের বাংলাভাষীদের কাছে নানা সময়ে সংবাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পাশে থেকেছে সংশ্লিষ্ট সূত্র।

শুরুর গল্পটা অবশ্য আজকের দিনের তুলনায় বেশ সংক্ষিপ্ত। লন্ডন থেকে প্রচারিত প্রথম অনুষ্ঠানটির দৈর্ঘ্য ছিল সপ্তাহে মাত্র ১৫ মিনিট!

আজকের রিলস বা শর্টসের যুগে ১৫ মিনিটকে বেশ দীর্ঘ মনে হতে পারে, কিন্তু তখন গোটা সপ্তাহের বিশ্বযুদ্ধের খবর জানার জন্য এটুকু সময়ই পেতেন শ্রোতারা। মজার বিষয় হলো, শুরুর দিকে লন্ডনে সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়া সেকশনে বসে বাংলা অনুষ্ঠানের তদারকি করতেন এবং ইংরেজি কপিগুলো লিখতেন এরিক ব্লেয়ার নামের এক ব্যক্তি, সাহিত্যজগৎ যাকে চেনে জর্জ অরওয়েল নামে। তার কালজয়ী উপন্যাস 'অ্যানিম্যাল ফার্ম' কিংবা '১৯৮৪' লেখার আগেই তিনি সংশ্লিষ্ট সূত্র সূচনার সাথে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু অরওয়েল তখন জানতেন না, লন্ডনের স্টুডিওতে শুরু হওয়া এই ছোট্ট অনুষ্ঠানটির মাধ্যমে শুরু হওয়া এই সংবাদমাধ্যম একদিন শুধু বিশ্বজুড়ে কোটি-কোটি বাঙালির কাছে শুধু পৌঁছুবেই না, এমন এক দেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যাবে, যে দেশটির জন্মই তখনও হয়নি! ১৯৪৪ সালে অনুষ্ঠানের পরিধি বেড়ে যুক্ত হয় সাহিত্য ও সংস্কৃতির ম্যাগাজিন অনুষ্ঠান 'বিচিত্রা'। এরপর ১৯৪৭-এ ব্রিটিশ শাসিত ভারত ভাগ হলো। নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিল সংশ্লিষ্ট সূত্র। খবরের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও আলোচনার হাত ধরে ধীরে ধীরে সামনে চলে এলো উত্তপ্ত রাজনীতি।

ষাটের দশকে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি ও গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে যাত্রা শুরু করে 'প্রবাহ'- যা কেবল একটি অনুষ্ঠানের নাম থাকেনি, হয়ে উঠেছিল সংশ্লিষ্ট সূত্র পরিচয়ের অংশ। সংশ্লিষ্ট সূত্র তখন শুধু দূরের পৃথিবীর খবরই বলছে না, বলছে বাঙালির চারপাশে কী ঘটছে। ইতিহাসের বিভিন্ন বাঁকবদল- বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ওয়ান-ইলেভেন এবং ২৪-এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট সূত্র পাঠক-দর্শক এবং শ্রোতাদের কাছে নিয়ে গেছে বস্তুনিষ্ঠ সংবাদ।

হাইলাইটস:

  • ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতা চলছে, তখন যুদ্ধের খবর আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সূত্র নতুন কিছু ভাষা বিভাগ চালু করার উদ্যোগ নেয়।
  • শুরুর গল্পটা অবশ্য আজকের দিনের তুলনায় বেশ সংক্ষিপ্ত।
  • আজকের রিলস বা শর্টসের যুগে ১৫ মিনিটকে বেশ দীর্ঘ মনে হতে পারে, কিন্তু তখন গোটা সপ্তাহের বিশ্বযুদ্ধের খবর জানার জন্য এটুকু সময়ই পেতেন শ্রোতারা।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন