Home » কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে

কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে

র ক্যাপশান, কওমি মাদ্রাসাগুলোতে যৌন নির্যাতন নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা Article Information Author, তাফসীর বাবু Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা, ঢাকা Published ১৩ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৯ মিনিট (এই প্রতিবেদনের কিছু বর্ণনা আপনার মানসিক চাপের কারণ হতে পারে)

“আমার ছেলে একেবারে নাম ধরে ধরে সব বলেছে। কে তাকে টয়লেটে নিয়েছে, কে তাকে বিছানায় নিয়েছে, কোন হুজুর কী করেছে, সবকিছু সে বলেছে।”

কান্নাজড়িত কণ্ঠে নিজের সাত বছর বয়সী সন্তানের উপর হওয়া যৌন নির্যাতনের কথাগুলো বলছিলেন বেসরকারি চাকুরিজীবী মি. বাশার। এটি তার ছদ্মনাম। মি. বাশার তার ছোট্ট সন্তানকে ছয় মাস আগে ভর্তি করেছিলেন স্থানীয় একটি কওমি মাদ্রাসায়। উদ্দেশ্য হাফেজ বানানো। কিন্তু সেখানেই তার ভাষায় ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয় তার শিশু সন্তান। “ব্যাপারটা এতো মর্মান্তিক যে, আমার ছেলে অনেক কান্না করেছে। মুমূর্ষু অবস্থায় আমার ছেলেটা বিছানায় শুয়ে ছিলো। এমন অবস্থাতেও আধাঘণ্টা পর এসে আবার নির্যাতন করেছে। আমার ছেলে ব্যাথায় ফজরের নামাজের জন্য পরে আর উঠতে পারে নাই” বলছিলেন মি. বাশার। পরিবারের অভিযোগ, তাদের শিশু সন্তানের উপর যৌন নির্যাতনের শুরুটা হয়েছিলো মাদ্রাসার বেশি বয়সী কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে। পরে বলাৎকারে অংশ নেন মাদ্রাসার একজন শিক্ষকও। শিশুটি যৌন নির্যাতন থেকে বাঁচতে এসব কথা জানিয়েছিলো মাদ্রাসার একজন 'বড় হুজুরকে'। কিন্তু প্রতিকার মেলেনি। আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল শেষপর্যন্ত যখন পরিবার এটা জানতে পারে ততদিনে পার হয়ে গেছে ছয় মাস। খায়রুল বাশার সংশ্লিষ্ট সূত্র বলেন, “হুজুরকে আমার ছেলে গিয়ে বলে যে, আমার কাপড় খুলে খারাপ কাজ করেছে। তখন হুজুর উল্টা ছেলেটাকে বেশ কয়েকটি মার মেরেছে। বলেছে এই কথা যেন চার দেয়ালের বাইরে না যায়। মাথায় কোরআন শরীফ দিয়ে শপথ করিয়েছে যেন বাবা-মা'কেও না জানায়।”

হাইলাইটস:

  • র ক্যাপশান, কওমি মাদ্রাসাগুলোতে যৌন নির্যাতন নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা Article Information Author, তাফসীর বাবু Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা, ঢাকা Published ১৩ অক্টোবর ২০২৬ পড়ার সময়: ৯ মিনিট (এই প্রতিবেদনের কিছু বর্ণনা আপনার মানসিক চাপের কারণ হতে পারে)
  • “আমার ছেলে একেবারে নাম ধরে ধরে সব বলেছে।
  • কান্নাজড়িত কণ্ঠে নিজের সাত বছর বয়সী সন্তানের উপর হওয়া যৌন নির্যাতনের কথাগুলো বলছিলেন বেসরকারি চাকুরিজীবী মি. বাশার।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন