Home » ফিলিপিন্সে পেঁয়াজ সিন্ডিকেটকে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা: সাধারণ মানুষের পকেটে যে প্রভাব

ফিলিপিন্সে পেঁয়াজ সিন্ডিকেটকে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা: সাধারণ মানুষের পকেটে যে প্রভাব

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
ফিলিপিন্সে পেঁয়াজ সিন্ডিকেটকে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা: সাধারণ মানুষের পকেটে যে প্রভাব

পেঁয়াজের দাম হু হু করে বাড়ানোর পেছনে একটি 'সিন্ডিকেট' তৈরি করে ভূমিকা রাখায় ছয়টি কোম্পানিকে ১.৭৬ বিলিয়ন পেসো (দুই কোটি ৯০ লাখ ডলার) জরিমানা করার কথা জানিয়েছে ফিলিপিন্সের কর্তৃপক্ষ।

২০২২ সালে ফিলিপিন্সের রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।

এই সংকট তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ওপর চাপ সৃষ্টি করেছিল, যিনি ক্রমবর্ধমান খাদ্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফিলিপিন্স কম্পিটিশন কমিশন (পিসিসি) বুধবার জানিয়েছে, পেঁয়াজ আমদানিকারক এবং সংরক্ষণ ও পরিবহনকারী প্রতিষ্ঠান নিয়ে গঠিত কোম্পানিগুলোর ওপর আরোপিত এই জরিমানা ২০১৬ সালে কমিশনটি গঠনের পর থেকে সর্ববৃহৎ। সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন ২০২২ সালের শেষভাগ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত কয়েক মাস ধরে রেস্তোরাঁর মেনু থেকে পেঁয়াজ উধাও হয়ে গিয়েছিল এবং তা চোরাচালানের প্রচেষ্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এই কন্দজাতীয় সবজিটি এমনকি এক প্রকার মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল, কারণ এটি অন্তত একবার বিয়ের তোড়া হিসেবেও ব্যবহৃত হয়েছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে এবং মার্কোস এই ঘাটতির পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে বলেছিলেন, “তাদের কৃতকর্মের কারণে ফিলিপিনোরা অনাহার ও দারিদ্র্যে মারা যাচ্ছে”। ২০২৩ সালের শেষের দিকে স্থানীয় বাম্পার ফলন বাজারে আসায় এবং দাম স্থিতিশীল হওয়ায় সংকটের অবসান ঘটে।

মূল্য সংকট তদন্তের জন্য গঠিত একটি সংসদীয় কমিটি বলেছে, পেঁয়াজের দামের ‘কৃত্রিম’ বৃদ্ধির পেছনে একটি সিন্ডিকেট রয়েছে। ১৫ নভেম্বর ২০১৯ পেঁয়াজ নিয়ে চমকপ্রদ ৯ টি তথ্য ৩০ সেপ্টেম্বর ২০১৯ ফিলিপিনে পেঁয়াজের দাম কেজি প্রতি সাড়ে তেরশো টাকা ২৭ জানুয়ারি ২০২৩ End of সংশ্লিষ্ট সূত্র আরো পড়তে পারেন: পিসিসি বলেছে, কোম্পানিগুলোতে চালানো অভিযানে উদ্ধার হওয়া প্রমাণে দেখা গেছে যে, ২০২০ এবং ২০২১ সালে পেঁয়াজের অনুমোদিত মোট আমদানি ছাড়পত্রের প্রায় ৫০ শতাংশ সম্মিলিতভাবে এই ছয়টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল।

হাইলাইটস:

  • পেঁয়াজের দাম হু হু করে বাড়ানোর পেছনে একটি 'সিন্ডিকেট' তৈরি করে ভূমিকা রাখায় ছয়টি কোম্পানিকে ১.৭৬ বিলিয়ন পেসো (দুই কোটি ৯০ লাখ ডলার) জরিমানা করার কথা জানিয়েছে ফিলিপিন্সের কর্তৃপক্ষ।
  • ২০২২ সালে ফিলিপিন্সের রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।
  • এই সংকট তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ওপর চাপ সৃষ্টি করেছিল, যিনি ক্রমবর্ধমান খাদ্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন