ভারতের জাতীয় পতাকা নিয়ে 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শুক্রবার আটক করল দিল্লি পুলিশ। অন্যদিকে কনট প্লেসের কাছে মান্ডি হাউস থেকে পুলিশ আটক করেছে বামপন্থী ছাত্র নেতা নেহা বোরাকে। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে একাধিকবার আটক হলেন এই দুজন।
সকাল থেকে পুলিশি পাহাড়ার মাঝে ফাঁকা থাকলেও বিকেলের দিক থেকে বদলাতে থাকে সেই
পুলিশের নিষেধাজ্ঞা এড়িয়েই কনট প্লেসে উপস্থিত হতে থাকেন সিজেপি সমর্থকরা। তাদের হাতে জাতীয় পতাকা ছিল। মি. দীপকে এবং নেহা বোরাকে আটকের প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা। কড়া পুলিশি নিরাপত্তার মাঝে মুম্বাইয়েও এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বেঙ্গালুরুতেও তেরঙ্গা পতাকা নিয়ে মিছিল হয়েছে তবে এই শর্তে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হবে না। প্রথমে পুলিশ অনুমতি দিতে রাজি হয়নি। কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো বক্তৃতা বা রাজনৈতিক স্লোগান দেওয়া হবে না এই আশ্বাস পাওয়ার পর পুলিশের তরফে অনুমতি মেলে। আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে। সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল
শুক্রবার বিকেলে 'লেহরা দো তিরঙ্গা' বা ভারতের জাতীয় পতাকা – 'তেরঙ্গা ওড়াও' কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। দিন কয়েক আগেই নিয়ম অমান্য করে যন্তর মন্তরে প্রবেশ ও ম্যাজিস্ট্রেটকে দেওয়া 'পিস বন্ড' বা শান্তি ভঙ্গ না করার লিখিত আশ্বাস ভাঙার অভিযোগ তুলে সিজেপির সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। তারা এখন তিহার জেলে বন্দী। এই কর্মসূচিকে ঘিরে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছিল পুলিশ-প্রশাসন। শেষে দিল্লিতে যে ভবনে এসে উঠেছিলেন মি. দীপকে সেখান থেকে নির্ধারিত কর্মসূচির জন্য বেরোতেই পুলিশ তাকে আটক করে। এক পুলিশ অফিসার তাকে বলেন, “আমরা আপনাকে প্রতিরোধমূলক আটক করছি।” পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয় যে তারা (সিজেপি) সেন্ট্রাল পার্কে বা দিল্লির অন্য কোথাও যেতে পারবেন না। জবাবে মি. দীপকে বলেন, “তাহলে আমি কোথায় গিয়ে তেরঙ্গা ওড়াব?”
তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর
হাইলাইটস:
- ভারতের জাতীয় পতাকা নিয়ে 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শুক্রবার আটক করল দিল্লি পুলিশ।
- সকাল থেকে পুলিশি পাহাড়ার মাঝে ফাঁকা থাকলেও বিকেলের দিক থেকে বদলাতে থাকে সেই
- পুলিশের নিষেধাজ্ঞা এড়িয়েই কনট প্লেসে উপস্থিত হতে থাকেন সিজেপি সমর্থকরা।