Home » কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে আটক স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলমকে নিঃশর্ত ও সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কথা বলার অপরাধে একজন নিরপরাধ শিক্ষককে আটকের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বা কোনো প্রভাবশালী মহলের অনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপারকে পৃথক তদন্ত পরিচালনার আদেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এলাকায় সংঘটিত অপকর্ম ও কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তার নিয়ে ফেসবুকে সতর্কতামূলক পোস্ট দিয়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একটি সাজানো অভিযোগ এনে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছিল। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পুলিশ তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করে।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন