Home » ওমান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ভারতীয় নাবিককে উদ্ধার

ওমান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ভারতীয় নাবিককে উদ্ধার

কর্তৃক Kawsar Hossain
০ মন্তব্য

ওমান উপকূলে একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ২৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ও ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতায় এ উদ্ধার অভিযান সফল হয়।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, পালাউর পতাকাবাহী তেলবাহী জাহাজ মারিভেক্স সোমবার ওমান উপকূলের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা এবং হামলার শিকার হওয়ার তথ্য জানায়। খবর পাওয়ার পর ভারতের মুম্বাইভিত্তিক মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) দ্রুত ওমানের মেরিটাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম সমন্বয় করে।

উদ্ধার অভিযানের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, ওমান নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজটির ওপর উড়ে গিয়ে একে একে নাবিকদের সরিয়ে নিচ্ছে।

ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, ‘মারিভেক্সে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই এমআরসিসি মুম্বাই ওমানের ওএমএসসির সঙ্গে সমন্বয় করে। এর ফলে ওমান নৌবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ২৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

সামুদ্রিক ট্রাফিক সংক্রান্ত তথ্য অনুযায়ী, জাহাজটি ভারতের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকম বন্দরের উদ্দেশে যাত্রা করছিল। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক অপেশ কুমার শর্মা জানিয়েছেন, উদ্ধার হওয়া সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন