Article Information Author, সান্তিয়াগো ভেনেগাস Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ মুনদো Published ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ +০৬ পড়ার সময়: ৭ মিনিট পাঁচ বছর আগে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে বসবাসকারী নিকোল নামের একজন মা লক্ষ্য করেন যে তার সন্তানদের স্কুলগুলো থেকে নির্দিষ্ট কিছু বই সরিয়ে ফেলা হচ্ছে।
তার ছেলেমেয়েরা নিজেরাই লক্ষ্য করেছিল যে কিছু বই আর পাওয়া যাচ্ছে না, এবং তিনি শিক্ষক ও গ্রন্থাগারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছিলেন।
তাই নিকোল তার চার সন্তানের জন্য সেই বইগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, যেগুলো তারা স্কুলে আর খুঁজে পাচ্ছিল না। তিনি স্বীকার করেন যে, অধিকাংশ পরিবারই এভাবে বই কিনতে পারবে না।
“আমি যেখানে থাকি, সেখানে এমন অনেকে আছে যাদের বই কেনার মতো অতিরিক্ত আয় নেই,” তিনি বলেন।
“কাজের ব্যস্ততার কারণে শিশুদের দেখাশোনা করা বাবা-মা ও দাদা-দাদিরা তাদের লাইব্রেরিতে নিয়ে যেতে পারেন না,” তিনি আরও বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণগ্রন্থাগারগুলো শিশুদের জন্য কোন বইগুলো সহজলভ্য হওয়া উচিত, তা নিয়ে অভিভাবক, শিক্ষক, গ্রন্থাগারিক, আন্দোলনকারী গোষ্ঠী এবং রাজনীতিবিদদের মধ্যে একটি তীব্র আদর্শগত বিতর্কের রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন (এএলএ)-এর অফিস ফর ইন্টেলেকচুয়াল ফ্রিডম-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই পাবলিক ও স্কুল লাইব্রেরিগুলোতে বই সেন্সর করার ছয় হাজার ৫৮৮টি ঘটনা ঘটেছে; অর্থাৎ, তাক থেকে বই পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে বা আরও সীমাবদ্ধ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। এর ফলে চার হাজার ২৩৫টি নির্দিষ্ট বই প্রভাবিত হয়েছিল।
২০০১ থেকে ২০২০ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৭০টি বই সেন্সর করা হয়েছিল, তার সঙ্গে এই সংখ্যাটিকে তুলনা করা হয়।
যেসব সংস্থা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, তারা মনে করে প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে, কারণ বই সরিয়ে ফেলার একটি বড় অংশই অলক্ষ্যে থেকে যায়।
আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল
মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং বইয়ের ওপর সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা পেন আমেরিকার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, “এর আগে কখনো এত বিপুল সংখ্যক শিশুর নাগাল থেকে এতগুলো বই কেড়ে নেওয়া হয়নি।”
বই সেন্সর করার তালিকা যেমন বাড়ছে, আবার সরকারি স্কুলগুলোতে অনুপযুক্ত বলে বিবেচিত বইয়ের প্রবেশাধিকার সীমিত করতে কয়েক ডজন রাজ্য আইন এবং এমনকি কিছু ফেডারেল পদক্ষেপও নিয়েছে।
“গত কয়েক বছরে আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের এক উত্তেজনা বৃদ্ধি দেখতে পেয়েছি,” সেন্সরশিপ বিরোধী জাতীয় জোটের জিয়ানমার্কো আন্তোস্কা ব্যাখ্যা করেন।
তথ্যসূত্র: আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র ও জাতিসংঘ দপ্তর
হাইলাইটস:
- Article Information Author, সান্তিয়াগো ভেনেগাস Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ মুনদো Published ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ +০৬ পড়ার সময়: ৭ মিনিট পাঁচ বছর আগে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে বসবাসকারী নিকোল নামের একজন মা লক্ষ্য করেন যে তার সন্তানদের স্কুলগুলো থেকে নির্দিষ্ট কিছু বই সরিয়ে ফেলা হচ্ছে।
- তার ছেলেমেয়েরা নিজেরাই লক্ষ্য করেছিল যে কিছু বই আর পাওয়া যাচ্ছে না, এবং তিনি শিক্ষক ও গ্রন্থাগারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছিলেন।
- তাই নিকোল তার চার সন্তানের জন্য সেই বইগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, যেগুলো তারা স্কুলে আর খুঁজে পাচ্ছিল না।