Article Information Author, মরিয়ম সুলতানা Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা Published ৭ ঘন্টা আগে পড়ার সময়: ৭ মিনিট সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতোই বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। এই কেন্দ্রীয় ব্যাংক বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
এতে প্রবেশের চেষ্টা করলে ইংরেজিতে লেখা একটি বার্তায় দেখা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজ চলায় সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, শিগগিরই ওয়েবসাইটটি আবার চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, বৈশ্বিকভাবে সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
ভার ভাষ্য, “সারা বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোও ব্যবস্থা নিচ্ছে। আর আমাদের কাছে তথ্য রয়েছে, বেশ কিছু ব্যাংকও তাদের সেবা বন্ধ রেখেছে।”
মূলত, বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট তৈরিতে পিএইচপি নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। সম্প্রতি এই পিএইচপিতে দু'টি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে।
এরপর থেকেই বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।
কবে নাগাদ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু হবে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, “সম্ভাব্য তারিখ বলা যায় না। গতকাল থেকে আমাদের আইটি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে”।
“যত দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে ওয়েবসাইট চালু করা যায়, সেই চেষ্টা করছি। সিকিউরিটি নিশ্চিত না করে চালু করে যাতে কোনো বিপদে না পড়ি আমরা। সিকিউরিটি ফার্স্ট,” যোগ করেন তিনি।
তবে প্রশ্ন হলো, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকলে কি অন্যান্য ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো প্রভাব পড়ে? আর, বর্তমানে দেশের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না।
৫ সেপ্টেম্বর ২০২৬ খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ ঋণ, পুনঃতফসিল, দেউলিয়া – এসব শব্দের অর্থ কী? ২৪ জুন ২০২৬ ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? ১৭ মে ২০২৬ End of আরো পড়তে পারেন:
আপনার হোয়াটসঅ্যাপে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট সূত্র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
সংশ্লিষ্ট সূত্র সাথে থাকার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সূত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ হলেও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে; এই ব্যাংকটির কর্তৃপক্ষ এবং বাংলাদেশের একাধিক বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়
হাইলাইটস:
- Article Information Author, মরিয়ম সুলতানা Role, সংশ্লিষ্ট সূত্র নিউজ বাংলা Published ৭ ঘন্টা আগে পড়ার সময়: ৭ মিনিট সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতোই বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে।
- গতকাল বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
- এতে প্রবেশের চেষ্টা করলে ইংরেজিতে লেখা একটি বার্তায় দেখা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজ চলায় সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, শিগগিরই ওয়েবসাইটটি আবার চালু করা হবে।