Home » ইউনুস হিলারি রডহাম ক্লিনটন পুরস্কার পেলেন

ইউনুস হিলারি রডহাম ক্লিনটন পুরস্কার পেলেন

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
ইউনুস হিলারি রডহাম ক্লিনটন পুরস্কার পেলেন

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘হিলারি রডহাম ক্লিনটন পুরস্কার’ পেয়েছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূসের হাতে এই পুরস্কার তুলে দেন।

এ বছর ইউনূসসহ চারজন এই সম্মাননা পেয়েছেন। অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন ভারতের স্বনির্ভর নারী সমিতির পরিচালক রীমা নানাবতী, টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার টোরি বার্চ এবং জর্ডানের মাইক্রোফান্ড ফর উইমেনের বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান, যিনি বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’ও পেয়েছেন।

পুরস্কার গ্রহণকালে দেওয়া বক্তব্যে ইউনূস বলেন, “এটি আমাদের ৫০ বছরের কাজের স্বীকৃতি। আপনারা এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তা বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে এবং গ্রামীণ পরিবারগুলোকে অনুপ্রাণিত করবে।”

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

হাইলাইটস:

  • সরকারি সূত্র, ঢাকা: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘হিলারি রডহাম ক্লিনটন পুরস্কার’ পেয়েছেন।
  • বৃহস্পতিবার ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূসের হাতে এই পুরস্কার তুলে দেন।
  • এ বছর ইউনূসসহ চারজন এই সম্মাননা পেয়েছেন।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন