গাড়িতে সিটি করপোরেশনের বৈধ চালক নেই। চালিয়ে এসেছেন তাঁর সহযোগী পরিচয়ে বহিরাগত এক যুবক। ধরা পড়ার পর পাম্প থেকে তেল না নিয়েই সটকে পড়ছেন। ৪ অক্টোবর রাত পৌনে একটায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সিটি করপোরেশনের পৌর ফিলিং স্টেশনে মোহাম্মদ মোস্তফা ৪ অক্টোবর রাত প্রায় পৌনে একটা। সায়েদাবাদের পৌর ফিলিং স্টেশনে তেল নিতে এল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি। এগিয়ে গিয়ে দেখলাম, চালকের আসনে বসা যুবক নথিতে থাকা চালক নন। গাড়িটি বরাদ্দ সরদার হুমায়ন কবিরের নামে। চালাচ্ছেন সাজু আহমেদ। তিনি বহিরাগত, সিটি করপোরেশনের কেউ নন। মাসে ১০ হাজার টাকায় সহকারীর কাজ করেন। ভারী গাড়ি চালিয়ে পাম্পে এলেও তাঁর দাবি, লাইসেন্স আছে হালকা গাড়ির।
দায়িত্বপ্রাপ্ত চালক কোথায়, জানতে চাইলে সাজু প্রথমে বললেন, আশপাশে। আবার প্রশ্ন করলে জানালেন, তাঁর চাচা গোলাপবাগ মোড়ে আড্ডা দিচ্ছেন। কিছুক্ষণ পর তেল না নিয়েই গাড়ি নিয়ে চলে গেলেন তিনি। সাংবাদিকের উপস্থিতির খবরও জানিয়ে দিলেন অন্য চালকদের। এরপর প্রায় দুই ঘণ্টা পাম্পে অপেক্ষা করেছি। করপোরেশনের আর একটি গাড়িও তেল নিতে আসেনি।
প্রায় পাঁচ বছর আগে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারিয়েছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। সেই গাড়িও চালাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্য একজন। শিক্ষার্থীদের আন্দোলন, নগর ভবন ঘেরাও, তদন্ত ও চালক বরখাস্তের পরও অন্যের হাতে গাড়ির চাবি দেওয়া বন্ধ হয়নি। পরে স্কুলছাত্র মাহিন আহমেদ ও লন্ড্রির দোকানের কর্মী ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনাতেও পাওয়া যায় একই অনিয়ম। দক্ষিণ সিটির বর্জ্য পরিবহনের গাড়ি নিয়ে সংশ্লিষ্ট সূত্রর অনুসন্ধানে ২২টি গাড়ি অন্যদের দিয়ে চালানোর তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এমন গাড়ি অন্তত ৫৬টি। বরাদ্দপ্রাপ্ত চালকদের একাংশ নিজেরা গাড়ি না চালিয়েও বেতন নিচ্ছেন। গাড়ি চালাচ্ছেন তাঁদের রাখা সহকারী বা বাইরের লোক। এর সঙ্গে যুক্ত হয়েছে বরাদ্দের জ্বালানি পুরোটা না তুলে বাকি অংশের টাকা ভাগাভাগির অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত নটর ডেম কলেজছাত্র নাঈম হাসান অনুসন্ধানে ২০১৮ সাল থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৫টি প্রাণঘাতী দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগের বছর বাসাবোয় এক দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। সব মিলিয়ে ২০১৭ সাল থেকে ১৬টি দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত তিনটি ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্য ব্যক্তির গাড়ি চালানোর তথ্য পাওয়া যায়। অনিয়মের কথা পুরোপুরি অস্বীকার করেননি ডিএসসিসির পরিবহন চালক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম তালুকদার। সংশ্লিষ্ট সূত্রকে তিনি বলেন, মাঝেমধ্যে অন্যদের গাড়ি চালাতে দেওয়া হয়। তাঁর ভাষায়, ‘একদম যে ভালো, আমি এটা বলব না। ভুল তো অবশ্যই আছে।’ তবে সাংবাদিকের অনুসন্ধানের পর তাঁরা নিজেরাও নজরদারি শুরু করেছেন এবং এখন আর সহকারীদের গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম সংশ্লিষ্ট সূত্রকে বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর একটি দুর্ঘটনা ঘটেছে। তবে একজনের মৃত্যুও কেন হবে, সেই প্রশ্ন তুলে তিনি জানান, লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন। সহকারীকে গাড়ি চালাতে দিলে সংশ্লিষ্ট চালকের পাশাপাশি তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। ঢামেক মর্গে নিহত ব্যক্তির স্বজনের আহাজারি। ঢাকা, ২৫ নভেম্বর বহিরাগতদের দিয়ে গাড়ি চালানোর তথ্য যাচাই করতে ৪ অক্টোবর রাত ১১টার দিকে সায়েদাবাদের পৌর ফিলিং স্টেশনে যাই। করপোরেশনের নিজস্ব এই পাম্প থেকে সংস্থাটির গাড়িগুলো জ্বালানি নেয়। বাইরের গাড়িও এখান থেকে তেল কিনতে পারে। গাড়ির নম্বর ও চালকের পরিচয় মিলিয়ে দেখার জন্য সেখানে অপেক্ষা করি। রাত পৌনে একটার দিকে আসে ১১-৪৩০৩ নম্বরের গাড়িটি। করপোরেশনের নথিতে গাড়িটি ভারী গাড়িচালক সরদার হুমায়ন কবিরের নামে বরাদ্দ। চালকের আসনে বসা সাজু আহমেদ জানান, তিনি করপোরেশনের কেউ নন। সহকারী হিসেবে মাসে ১০ হাজার টাকা পান। তাঁর চাচা গাড়ি চালান। তবে তখন চাচা গাড়িতে ছিলেন না। গাড়ি চালানোর লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে সাজু হালকা গাড়ির লাইসেন্স থাকার কথা বলেন।
সাজু চলে যাওয়ার পর পাম্পের কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন এগিয়ে এসে জানতে চান, কী নিয়ে কাজ করছি। তাঁদের একজন গাড়ির বরাদ্দের তেল কম তুলে পুরো টাকা নেওয়ার বর্ণনা দেন। পাম্পে দাঁড়িয়েই গাড়িটির দায়িত্বপ্রাপ্ত চালক সরদার হুমায়ন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করি। তিনি ফোন ধরেননি। ফলে গাড়ি অন্য ব্যক্তিকে চালাতে দেওয়ার বিষয়ে তখন তাঁর ব্যাখ্যা পাওয়া যায়নি। ওই রাতে পাম্প ছেড়ে আসার প্রায় আধা ঘণ্টা পর আবার গাড়ি আসা শুরু হয় বলে পরে স্থানীয় এক বাসিন্দা জানান। হুমায়ন কবির ইউনিয়নের কোনো পদে আছেন কি না, জানতে চাইলে সভাপতি শাহ আলম তালুকদার বলেন, তিনি কমিটিতে নেই। তবে তাঁর সঙ্গে থাকেন, তাঁর ঘনিষ্ঠ। অন্যদের গাড়ি চালাতে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ইউনিয়ন সভাপতি দীর্ঘ সময় দায়িত্ব পালনের কথা বলেন। তাঁর দাবি, চালকদের কখনো ১৫ থেকে ১৭ ঘণ্টা কাজ করতে হয়। তবে দক্ষিণ সিটি করপোরেশন সূত্র বলছে, চালকেরা দিন–রাত মিলিয়ে ৭ থেকে ৮ ঘণ্টা গাড়ি চালান। পরদিন ৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে যাই সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে করপোরেশনের গাড়ি রাখার আরেকটি গ্যারেজে। পদ্মা সেতুর দিকে যাওয়া রেললাইনের কাছের এ জায়গায় আগে ওয়ান্ডারল্যান্ড পার্ক ছিল। সেখান থেকে একের পর এক গাড়ি বর্জ্য পরিবহনের জন্য বের হচ্ছিল। তবে ১১-৪২৭০ ও ১১-৪৩০৭ নম্বরের গাড়ি দুটি বের হচ্ছিল না।
হাইলাইটস:
- গাড়িতে সিটি করপোরেশনের বৈধ চালক নেই।
- দায়িত্বপ্রাপ্ত চালক কোথায়, জানতে চাইলে সাজু প্রথমে বললেন, আশপাশে।
- প্রায় পাঁচ বছর আগে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারিয়েছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান।
তথ্যসূত্র: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়